ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে যৌন হয়রানির অভিযোগে এক মুফতি গ্রেপ্তার

আটক মুফতি

আন্তর্জাতিক ডেক্সঃ  যৌন হয়রানির অভিযোগে পাকিস্তানের মুফতি আজিজুর রেহমানকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। দেশটির মিওয়ানওয়ালি শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে

অভিযানের নেতৃত্বদানকারী লাহোর মডেল টাউন সিআইএর উপ-পুলিশ সুপার (ডিএসপি) হাসনাইন হায়দার সংবাদপত্র ডনকে জানিয়েছেন, আজিজুর রেহমানকে লাহোরে আনা হয়েছে এবং সেখানেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। দু তিনদিনের মধ্যে তাকে আদালতে হাজির করা হবে।

পাঞ্জাবের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ইনাম গণি এই গ্রেপ্তারের বিষয়ে বলেছেন, পুলিশ এটাকে পরীক্ষামূলক মামলা হিসেবে দেখছে। এক টুইট বার্তায় তিনি বলেন, “আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব,  তদন্ত করব, মামলা করব এবং আদালত তাকে দোষী সাব্যস্ত করবে। আমরা চাই আমাদের বাচ্চারা এই শিশু শ্লীলতাহানির হাত থেকে সুরক্ষিত থাকুক এবং আমাদের সমাজকে আমাদের ভবিষ্যতের জন্য সুরক্ষিত রাখুক।”

চলতি সপ্তাহের শুরুতে, রেহমানের বিরুদ্ধে তার এক শিক্ষার্থীর যৌন নির্যাতনের অভিযোগ করা একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পরেই পুলিশ তার বিরুদ্ধে মামলা করেছে।

ট্যাগস

পাকিস্তানে যৌন হয়রানির অভিযোগে এক মুফতি গ্রেপ্তার

আপডেট সময় ১১:০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১