আন্তর্জাতিক ডেক্স :রাশিয়া বলেছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে যে ধারাবাহিক সংলাপ চলছে তার ফলাফলের ব্যাপারে সব পক্ষ সন্তুষ্ট থাকবে।
ভিয়েনায় জাতিসঙ্ঘের দফতরে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি এবং ইরানের পরমাণু আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ এ মন্তব্য করেছেন।
ভিয়েনার গ্রান্ড হোটেলে রোববার ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সংলাপের ষষ্ঠ দফা বৈঠকের সমাপ্তি হয়। ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় এ বৈঠকে ইরানের সাথে আলোচনা করেন চীন, রাশিয়া, ফ্রান্স জার্মানি ও ব্রিটেনের প্রতিনিধিরা। আমেরিকা এ বৈঠকে সরাসরি উপস্থিত না থাকলেও পরোক্ষভাবে এতে অংশগ্রহণ করছে।
ভিয়েনা সংলাপে ইরানি প্রতিনিধিদলের প্রধান সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেন, পরবর্তী বৈঠকে একটি চূড়ান্ত চুক্তি সই করতে হলে প্রতিটি দেশকে কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
সূত্র : পার্সটুডে
নিউজ ভিশন টুডে ডেস্ক : 
















