ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের ফেইসবুক দুই বছরের জন্য স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক: দুই বছরের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করেছে ফেইসবুক কর্তৃপক্ষ।  শুক্রবার ফেইসবুক কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আগামী ২০২৩ সাল পর্যন্ত স্থগিত থাকবে ট্রাম্পের ফেইসবুক।

ফেসবুকের বৈশ্বিক বিষয়ক ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ এক ব্লগ পোস্টে লিখেছেন, এই সময়ের শেষে আমরা জননিরাপত্তার ঝুঁকি হ্রাস পেয়েছে কিনা তা মূল্যায়ন করতে বিশেষজ্ঞদের দিকে তাকিয়ে থাকব।

আমরা বাহ্যিক কারণগুলো মূল্যায়ন করব। যার মধ্যে আছে সহিংসতার ঘটনা, শান্তিপূর্ণ সমাবেশের ওপর নিষেধাজ্ঞা এবং নাগরিক অস্থিরতা।

এদিকে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেসবুকের এমন সিদ্ধান্তকে ‘অপমানজনক’ হিসেব অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের এই সেন্সরিং নীতি এবং নীরবতা থেকে পার পেতে দেয়া উচিত নয়। শেষ পর্যন্ত আমরা জিতব। আমাদের দেশ এই অপব্যবহার আর নিতে পারছে না।

মার্কিন নির্বাচনের পর গত  জানুয়ারিতে ক্যাপিটল হিলে সহিংসতায় উসকানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে ট্রাম্পের ফেইসবুক সাময়িক স্থগিত করা হয়।

এরপর গত মে মাসে তার শাস্তির বিষয়টি ফেইসবুকের ওভারসাইট বোর্ডে পর্যালোচনা করা হয়। ঐ বোর্ড দুই বছরের জন্য তার অ্যকাউন্ট স্থগিতের সিদ্ধান্ত নিলো।

ট্যাগস

ট্রাম্পের ফেইসবুক দুই বছরের জন্য স্থগিত

আপডেট সময় ০৫:১৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১