ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ বছর পর মিশরের মাটিতে পা রাখলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ১৩ বছর পর মিশরের মাটিতে পা রাখলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি। আলোচনা হবে হামাসের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে।

সম্প্রতি জেরুজালেমের একটি ঘটনা নিয়ে হামাসের সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর লড়াই শুরু হয়। ১১ দিন ধরে লড়াই চলার পর মিশর যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতার হাত বাড়িয়ে দেয়। তারপরই দুই পক্ষ হামলা বন্ধ করে। খবর ডয়েচে ভেলের।

মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে দুই পক্ষ সম্মত হলেও পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। ১৩ বছর পরে ইসরায়েলের কোনো পররাষ্ট্রমন্ত্রীর মিশরে যাওয়াকে কূটনৈতিক মহল ঐতিহাসিক সফর বলে ব্যাখ্যা করছে।

মিশরে পৌঁছানোর পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী টুইটে লিখেছেন, সাম্প্রতিক সংঘর্ষ ছাড়াও পারস্পরিক সম্পর্ক নিয়েও আলোচনা হবে।বিশ্লেষকদের মতে, সাময়িক যুদ্ধবিরতির পর ফের ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের লড়াই শুরু হবে কি না, তা এখন অনেকটাই নির্ভর করছে মিশরের উপর। মিশর দুই পক্ষকে আলোচনার টেবিলে বসাতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

ট্যাগস

আপডেট সময় ০৪:৪৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১