ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনের নির্বাচন স্থগিতে ক্ষুব্ধ হামাস

ডেক্স রিপোর্ট :ফিলিস্তিনে সংসদ নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রসিডেন্ট মাহমুদ আব্বাস। ইরানের গণমাধ্যম পার্সটুডে জানায়, ইসরাইল দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-কুদসের জনগণ নির্বাচনে ভোট দিতে পারবে না দাবি করে স্থগিতের ঘোষণা দেন আব্বাস।   

শুক্রবার (৩০ এপ্রিল) ফিলিস্তিনের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মাহমুদ আব্বাস বলেন, গত ১৫ বছরের মধ্যে প্রথম অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়া হলো। তিনি আরো বলেন, ‘আল-কুদসের জনগণের অংশগ্রহণ নিশ্চিত না করা পর্যন্ত উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচনের তারিখ স্থগিত রাখা হলো।’

এর আগে মাহমুদ আব্বাস এ বছরের জানুয়ারি মাসে ঘোষণা করেছিলেন আগামী ২২ মে ফিলিস্তিনের জাতীয় সংসদ এবং ৩১ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে মাহমুদ আব্বাসের নির্বাচন স্থগিত করার ঘোষণার প্রতিবাদে অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ব্যাপক বিক্ষোভ করেছে ফিলিস্তিনের জনগণ।

পশ্চিম তীরের রামাল্লা শহরের আল-মানারা স্কয়ারে শত শত ফিলিস্তিনি বিক্ষোভকারী নির্বাচন বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। এ ছাড়া ফিলিস্তিনি পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন বাতিলের ঘোষণাকে ‘ক্যু’ বলে আখ্যায়িত করেছে হামাস।

নির্বাচন বাতিলের ঘোষণার পরেই শুক্রবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে হামাস জানায়, এই সিদ্ধান্তের যে কোনো পরিণতির দায় মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন সরকার ও ফাতাহ আন্দোলনকে নিতে হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিলিস্তিনের নির্বাচন স্থগিতে ক্ষুব্ধ হামাস

আপডেট সময় ০৪:০০:০৫ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১