ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হেফাজত নেতা মুফতি মাসউদ গ্রেফতার

ডেক্স রিপোর্ট :বিশেষ ক্ষমতা আইনে সিলেট জকিগঞ্জ উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি মাসউদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার (৩০ এপ্রিল) দিকে তাকে জকিগঞ্জ উপজেলার বরহাল কচুয়া গ্রামের নিজ বাড়ি থেকে এই হেফাজত নেতাকে গ্রেফতার করা হয়।

সদ্য বিলুপ্ত হওয়া হেফজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে ১৯ এপ্রিল ১০টার দিকে জকিগঞ্জের শাহগলী এলাকায় বিক্ষোভ করেন সংগঠনের নেতাকর্মীরা।

ওই ঘটনায় ২০ এপ্রিল নাশকতার চেষ্টা, জনমনে ভয়ভীতি প্রদর্শন ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে পুলিশের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এর আগে ১৯ এপ্রিল রাতে অভিযান চালিয়ে আটক আটজনকেও ওই মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম বলেন, ২০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে পুলিশের করা মামলায় মাওলানা মুফতি মাসউদকে গ্রেফতার করা হয়েছে।

তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি কি না? জানতে চাইলে ওসি বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ত অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হেফাজত নেতা মুফতি মাসউদ গ্রেফতার

আপডেট সময় ০১:৩০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১