ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুনিয়ার মৃত্যু: বসুন্ধরা এমডির জামিন শুনানি হচ্ছে না

ডেক্স রিপোর্ট :রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের হাইকোর্টে আগাম জামিন আবেদনের শুনানি আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) হচ্ছে না।

সেই সঙ্গে হাইকোর্টে অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন শুনানি বন্ধ ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিচারপতি মামুনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (২৮ এপ্রিল) এ ঘটনায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

গত সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গুলশান থানায় আনভীরকে আসামি করে মামলা করেন তার বড় বোন নুসরাত জাহান। মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

মুনিয়ার মৃত্যু: বসুন্ধরা এমডির জামিন শুনানি হচ্ছে না

আপডেট সময় ১১:০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১