ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় ধরা কাতলটির দাম ৪৮ হাজার টাকা

স্টাফ রিপোটার :রাজবাড়ীর পদ্মায় জেলের জালে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পরেছে। মাছটির ওজন ৩০ কেজি ১০০ গ্রাম।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় জেলে জয়নাল সর্দারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি নদীর কিনারায় নিয়ে আশা হলে এক নজর দেখতে ভিড় করে স্থানীয়রা।

দৌলতদিয়া ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলে জেলে জয়নাল হলদার।

এ সময় তার জালে এই কাতল মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় আড়তে ডাকের মাধ্যমে এক হাজার ৬০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় কিনে নেওয়া হয়েছে। মাছটিকে পদ্মায় রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। বেশি দামে বিক্রির জন্য ঢাকায় পাঠানো হবে বলেও জানান তিনি।

ট্যাগস

সর্বাধিক পঠিত

পদ্মায় ধরা কাতলটির দাম ৪৮ হাজার টাকা

আপডেট সময় ০৪:১৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১