ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশের সোর্স নিহত

স্টাফ রিপোর্টার: রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাকির হোসেন (৫০) নামে পুলিশের এক সোর্স নিহত হয়েছেন। ওই ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে মজিবুর রহমান মোহন (৪০) নামে আরেক যুবক আহত হয়েছেন।

বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, জুরাইন নবারুণ গলিতে ছুরিকাঘাতে আহতাবস্থায় দুজনই পড়েছিল।

খবর পেয়ে তাদের দুইজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত যুবক চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আহত মজিবুর রহমান জানান, জাকির পুলিশের সোর্স ছিলেন। পূর্ব জুরাইনের নবারুণ গলিতে লিটন নামে এক যুবক জাকিরকে সন্ধ্যায় ফোন দিয়ে প্রথমে তাকে ডেকে নেয়।

এরপর পরিকল্পিতভাবে মাদক ব্যবসায়ী স্বপন, শুকুর, লিটনসহ ২০ থেকে ২৫ জন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে‌। পরে আমি এগিয়ে গেলে আমাকেও বাম চোখের নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

নিহতের ছেলে শান্ত ইসলাম খবর পেয়ে দ্রুত ঢামেকে ছুটে আসেন। তিনি জানান, আমার বাবা কদমতলী থানা পুলিশের সিএনজি চালক ছিলেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি বাগেরহাটে। বর্তমানে কদমতলীর মদিনাবাগ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশের সোর্স নিহত

আপডেট সময় ১১:৩৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১