ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অজ্ঞাত মরদেহ কাঁধে করে দুই কিলোমিটার হেঁটে গেলেন নারী পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্র প্রদেশে অজ্ঞাত এক মরদেহ পড়েছিল। সেই লাশের শেষকৃত্যের জন্য কিছু লোক প্রয়োজন ছিল। কিন্তু কেউই এগিয়ে আসছিলেন না।

শেষে ঘটনাস্থলে উপস্থিত এক নারী পুলিশ কর্মকর্তা লাশের খাটিয়ার এক পাশ ধরলেন। তাকে দেখে এক ব্যক্তি আরেক পাশ ধরলেন। আর সেই মরদেহ সৎকারের জন্য কাঁধে তুলে দুই কিলোমিটার হেঁটে গেলেন ওই নারী পুলিশ কর্মকর্তা। খবর এনডিটিভি।

ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলার পালাসা শহরে ঘটনাটি ঘটেছে। পরে এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা ওই নারী কর্মকর্তার প্রশংসাও করছেন।

জানা গেছে, এই নারী পুলিশ কর্মকর্তার নাম কে সিরিশা। তিনি অন্ধ্র প্রদেশের পালাসাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত।

ভিডিওতে দেখা গেছে, কে সিরিশা খাটিয়ায় লাশ কাঁধে নিয়ে ধান ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে চলেছেন। তাকে সাহায্য করছিলেন আরেক ব্যক্তি। এই দুজনে মিলেই লাশ সৎকারের জায়গায় নিয়ে যান।

সিরিশার এমন কাজের ভূয়সী প্রশংসা করেছে অন্ধ্র প্রদেশ পুলিশ বিভাগ। এক টুইট বার্তায় ওই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছে তারা। সেই ভিডিওতে দেখা যায়, আশপাশের লোকজন বলছিলেন, ‘ম্যাডাম, চলে যান’। জবাবে কে সিরিশা বলছিলেন, ‘সমস্যা নেই, সব ঠিক আছে।’

ট্যাগস

সর্বাধিক পঠিত

অজ্ঞাত মরদেহ কাঁধে করে দুই কিলোমিটার হেঁটে গেলেন নারী পুলিশ

আপডেট সময় ০৬:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১