ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকচাপায় অমৃত বিবি (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭ ডিসেম্বর) দিনগত রাত ১০টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের শরীফউদ্দিন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অমৃত বিবি ওই এলাকার হাসন আলীর স্ত্রী। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন  জানান, রাতে শরীফউদ্দিন রোড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন অমৃত বিবি।

এ সময় হবিগঞ্জ থেকে বানিয়াচংগামী একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যাগস

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

আপডেট সময় ১২:২৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০