ঢাকা ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

সিরাজগঞ্জে নিখোঁজের দু্ই দিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে যমুনা নদী থেকে আমিনুল ইসলাম বিপ্লব (২৬) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম কদমতলা মহল্লা থেকে মরদেহটি উদ্ধার হয়।বিপ্লব ওই মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, বিপ্লব দিনমজুরের কাজ করতেন। গত দু’দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন।

শুক্রবার সকালে রানীগ্রাম কদমতলি এলাকায় যমুনা নদীতে তার ভাসমান মরদেহ দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। বিপ্লব মাদকাসক্ত ছিলেন।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া বিপ্লব নিখোঁজ ছিলেন কি-না সে বিষয়ে থানায় কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। ময়নাতদন্ত প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে নিখোঁজের দু্ই দিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০