ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাজশাহীতে বাসের ভেতর থেকে মিলল হেলপারের গলাকাটা মরদেহ

হেলপারের গলাকাটা মরদেহ

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে গ্যারেজে থাকা একটি ফাঁকা বাসের ভেতর থেকে মনি (২২) নামে এক হেলপারের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে বাসের ভেতর মরদেহ থাকার খবর পেয়ে মহাবগরের শাহ মখদুম থানা পুলিশ ঘটনাস্থলে যায়।পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত বাস হেলপার মনি মহানগরের হাজরাপুকুর ডাবতলা এলাকার দিলীপ দাসের ছেলে। মনি বাসের হেলপার ছিলেন। বাসটির নাম ‘আরপি চ্যালেঞ্জার’।

চার দিন ধরে বাসটি মহানগরের শাহ মখদুম থানা এলাকার খানকা শরীফের মোড় এলাকার একটি গ্যারাজে ছিল। মহানগরের শাহ মখদুম থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, চারদিন আগে বাসটি এখানে রাখা হয়।

এরপর প্রতি রাতে হেলপার মনি বাসে এসে থাকতেন, সকালে চলে যেতেন। বুধবার (২৬ আগস্ট) দিনগত রাতে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুপুরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

মহানগরের শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম খান বলেন, ঘটনাস্থলে ওই বাসের মালিক-চালক সবাই আছেন।

বর্তমানে তাদের সঙ্গে কথা বলে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাজশাহীতে বাসের ভেতর থেকে মিলল হেলপারের গলাকাটা মরদেহ

আপডেট সময় ০৭:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০