ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল কৃষকের

প্রতিকি ছবি

নারায়ণগগঞ্জ,প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই গ্রুপের সংঘর্ষে আনোয়ার হোসেন (৪৭) নামে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করো হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার উচিতপুরা-

ইউনিয়নের কাদিরদিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন উপজেলার কাদিরদিয়া পূর্বপাড়া এলাকার মৃত আবেদ আলীর ছেলে।

নিহতের বড় ভাই আলী হোসেন জানান, উচিতপুরা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার হানিফের সঙ্গে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফরের রাজনৈতিক বিরোধ রয়েছে।

তারই জের ধরে বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় হানিফ মেম্বার তার দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

বৃহস্পতিবার সকালে বাড়ির লোকজন বাইরে থাকার সুযোগে ফের হামলা চালানো হয়। তিনি বলেন, আমার ভাই আনোয়ারকে বাড়িতে একা পেয়ে বেধড়ক পেটানো হয়।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার তার মৃত্যু হয়। তিনি পেশায় কৃষক ছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ ব্যাপারে জানতে হানিফ মেম্বারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কত্যর্বরত চিকিৎসক সারফুল বলেন, মাথায় আঘাতজনিত কারণে আনোয়ারের মৃত্যু হয়েছে।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল কৃষকের

আপডেট সময় ০১:১৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০