ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙে গ্রাম প্লাবিত

স্টাফ রিপোর্টার ,নওগাঁঃ   নওগাঁর মান্দায় আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙে দুই গ্রামের প্রায় ৪ শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার পারনুরুল্লাবাদ, নুরুল্লাবাদ মন্ডলপাড়া, জোকাহাট, চকরামপুর, কয়লাবাড়ি, বাইবোল্যা ও পাঁজরভাঙা পয়েন্ট বৃদ্ধি পেয়েছে পানি।

ফলে এসব এলাকার বেশকয়েক জায়গা বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে বসতবাড়িতে।নুরুল্লাবাদ এলাকার মাসুদ হোসেন জানান,-

বেশ কয়েকদিন ধরে আত্রাই নদীর পানি বৃদ্ধি পাচ্ছিল। গতকাল রাতে হঠাৎ করে পানি বেশি বৃদ্ধি পেলে বেড়িবাঁধটি ভেঙে যায়। ফলে বাড়ির ভিতরে পানি চলে আসে। বর্তমানে আমরা সব কিছু নিয়ে বন্যানিয়ন্ত্রণ মূল বাঁধে আশ্রয় নিয়েছি।

অন্যদিকে, নওগাঁর ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে আত্রাই উপজেলার মালিপুর, সধুপুর রসুলপুরসহ বেশ কয়েকটি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।

এরইমধ্যে রসুলপুর এবং মালিপুর এলাকায় রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।

ফলে আত্রাই উপজেলার সাথে নওগাঁ জেলার যোগাযোগ ব্যবস্থা বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসক। এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক হারুন-আর-রশিদ।

আত্রাই নদী পরিদর্শন শেষে জেলা প্রশাসক হারুন-আর-রশিদ  জানান, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেশকিছু পয়েন্টে রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এরমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি রয়েছে।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান  জানান, বর্তমানে মান্দা উপজেলার আত্রাই নদীর পানি বিপৎসীমার ১২০ সেন্টিমিটার এবং ছোট যমুনার পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙে গ্রাম প্লাবিত

আপডেট সময় ০৮:২১:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০