ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বেনাপোলে রেলপথে দেড় হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি

বেনাপোল স্থলবন্দর

যশোর প্রতিনিধিঃ   দেশের সর্ব বৃহত্তর স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে ৪২টি রেল ওয়াগানে দেড় হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) রাতে পেঁয়াজ ভর্তি রেল ওয়াগান ট্রেনটি বেনাপোল স্টেশনে এসে পৌঁছায়।

বুধবার (১০ জুন) কাগজপত্রের আনুষ্ঠানিককতা শেষে নওয়াপাড়ায় এসব পণ্য খালাস করা হয়।পরে দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছানো বলে জানানো হয়েছে।

পেঁয়াজের আমদানিকারক হলো- সাতক্ষীরার রিয়াজ এন্টারপ্রাইজ, সাতক্ষীরার বাবা ভুলানাথ এন্টারপ্রাইজ ও বগুড়ার বিকে ট্রেডার্স।

এই পৃথক তিনটি এলসিতে এ পণ্য আমদানি করা হয়। পণ্যের রপ্তানিকারক ভারতের বসিরহাটের শ্রীগুরু ইন্টারন্যাশনাল। ইনভয়েজ অনুযায়ী প্রতি মেট্রিকটন পেঁয়াজের আমদানি খরচ পড়েছে ১৫৫ মার্কিন ডলার।

বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা নাইম মিরণ জানান, বর্তমানে স্থলপথে আমদানি শুরু হয়েছে।

আশা করা যাচ্ছে স্থলপথের পাশাপাশি রেলপথেও এভাবে বাণিজ্য চালু থাকবে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন তার জন্য তারা আন্তরিকভাবে কাজ করছেন।

বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুর রহমান বাংলানিউজকে জানান, পণ্য চালানটি ছাড়করণের জন্য কাস্টমস ও রেলের আনুষ্ঠানিকতা চলছে। কার্যক্রম শেষে চালানটি ছাড় দেওয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বেনাপোলে রেলপথে দেড় হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি

আপডেট সময় ০১:৩১:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০