ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ফুটবল খেলার বিরোধে ছোট ভাইকে কুপিয়ে হত্যা, হাসপাতালে অপরজন

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টারঃ   ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সাইমন (১৩) নামে এক মাদরাসা ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

একই ঘটনায় হামলার সময় তার বড় ভাই শিমুল (১৬) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলার আলোকপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সাইমন ও আহত শিমুল সোনাইমুড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ডের আলোকপাড়া গ্রামের শামসুদ্দিনের ছেলে।

তাদের মধ্যে সাইমুন সোনাইমুড়ী আলিয়া মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র। অন্যদিকে, হত্যায় অভিযুক্ত মীর হোসেন (২০) একই ওয়ার্ডের এছাক মিয়ার ছেলে।

এ ব্যাপারে সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জিসান আহম্মেদ জানান, মঙ্গলবার বিকালে উপজেলার-

আলোকপাড়া গ্রামের বিলে বড় বাড়ি ও আশরাফ আলী বেপারী বাড়ির ছেলেদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঝগড়া ও কথা কাটাকাটি হয়।

এর জের ধরে মাগরিবের নামাজের পর মীর হোসেন ১০ থেকে ১২ জন সন্ত্রাসী নিয়ে সাইমন ও তার ভাই শিমুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

পরে স্থানীয় এলাকাবাসী আহত অবস্থায় সাইমনকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই সঙ্গে গুরুতর আহত অবস্থায় শিমুলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ওসি বলেন, সাইমনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ফুটবল খেলার বিরোধে ছোট ভাইকে কুপিয়ে হত্যা, হাসপাতালে অপরজন

আপডেট সময় ১০:৫৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০