ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আফগানিস্তানে বন্দুকধারীসহ আত্মঘাতী বোমা হামলা, নিহত ৪০

আফগানিস্তানে বন্দুকধারীসহ আত্মঘাতী বোমা হামলা (প্রতীকী ছবি)

আন্তর্জাতিক ডেস্কঃ   দুটি পৃথক হামলার ঘটনায় আফগানিস্তানে নবজাতকসহ অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব হামলার ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৬৮ জন।

দেশটির রাজধানী কাবুলের একটি হাসপাতালে বন্দুকধারীদের হামলা ও নানগারহার প্রদেশে এক পুলিশ কমান্ডারের শেষকৃত্যে আত্মঘাতী বোমা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১২ মে) পুলিশের ছদ্মবেশে আসা বন্দুকধারীরা রাজধানী কাবুলের একটি হাসপাতালে হামলা চালায়। এতে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার পরিচালিত একটি মাতৃসদনে দুই নবজাতকসহ ১৬ জন নিহত হন।

একই দিন পূর্বাঞ্চলীয় নানগাহার প্রদেশে পৃথক আরেকটি হামলার ঘটনা ঘটে। এখানে এক পুলিশ কমান্ডারের জানাজায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত ও ৬৮ জন আহত হন। এই জানাজায় সরকারি কর্মকর্তারা ও পার্লামেন্টের এক সদস্য উপস্থিত ছিলেন।

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ দিকে, ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা ইসলামিক স্টেট খোরাসান নানগাহারের হামলার দায় স্বীকার করেছে বলে সাইট ইন্টেলিজেন্স গোষ্ঠী জানিয়েছে। তবে অনলাইনে জঙ্গিদের তৎপরতার ওপর নজরদারি করা সাইটের প্রতিবেদন তাৎক্ষণিভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

আর তাৎক্ষণিভাবে কোনো গোষ্ঠী কাবুলের হামলার দায়ও স্বীকার করেনি।

আফগানিস্তানের প্রধান জঙ্গি গোষ্ঠী তালেবান দুটি হামলার কোনোটিতেই তারা জড়িত নেই বলে দাবি করেছে। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার নিয়ে করা চুক্তি অনুযায়ী শহরগুলোতে হামলা করা বন্ধ রেখেছে বলে জানিয়েছে তারা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আফগানিস্তানে বন্দুকধারীসহ আত্মঘাতী বোমা হামলা, নিহত ৪০

আপডেট সময় ১২:৩৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০