ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

এবার পৃথিবীর খুব কাছেই নতুন ‘ব্লাকহোল’ আবিষ্কার!

করোনায় ভেঙেচুরে যাওয়া পৃথিবীর কাছে নতুন ‘ব্লাকহোল’ আবিষ্কার! (প্রতীকী ছবি)

প্রযুক্তি ডেস্কঃ  প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে ভেঙেচুরে যাওয়া পৃথিবী থেকে মাত্র এক হাজার আলোকবর্ষ দূরে নতুন একটি ‘কৃষ্ণগহ্বর’ বা ব্লাকহোলের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। নতুন এই ব্ল্যাকহোলটি পৃথিবীর সবচেয়ে কাছের, এমনকি খালি চোখেও দৃশ্যমান এটা।

সম্প্রতি ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরি অর্গানাইজেশন সংস্থার এক দল গবেষক নতুন এই ব্ল্যাকহোলটিকে খুঁজে পেয়েছেন।

এ ব্যাপারে ন্যাশনাল জিওগ্রাফির এক প্রতিবেদনে জানানো হয়েছে, পৃথিবীর খুব কাছের এই কৃষ্ণগহ্বরটির অবস্থান মহাকাশের টেলিস্কোপিয়াম নক্ষত্রপুঞ্জের মধ্যে। যাকে কেন্দ্র করে ঘুরছে একটি নক্ষত্র। আবার সেই নক্ষত্রটির কক্ষপথ ধরে বাইরে থেকে ব্ল্যাকহোলটিকে প্রদক্ষিণ করছে অন্য আরেকটি নক্ষত্র।

বিজ্ঞানীরা নতুন আবিষ্কৃত এই ব্ল্যাকহোলটির নাম দিয়েছেন এইচআর৬৮১৯ (HR6819)। পৃথিবী থেকে যার দূরত্ব মাত্র এক হাজার ১১ আলোকবর্ষ বা ৫ দশমিক ৮৮ লাখ কোটি মাইল। আপত দৃষ্টিতে এটি বহু দূরের মনে হলেও মহাবিশ্বের হিসেবে এটি পৃথিবীর খুবই কাছের একটি ব্ল্যাকহোল। বিপরীতে, এর আগে পৃথিবীর সবচেয়ে নিকটতম ব্ল্যাকহোলটির দূরত্ব ছিল ৩ হাজার ৫০০ আলোকবর্ষ। সেই হিসাবে এটাকে নিকটবর্তী বলাই যায়।

এ বিষয়ে ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরি অর্গানাইজেশনের মহাকাশ বিজ্ঞানী ডিয়েট্রিচ বাড বলেন, কৃষ্ণগহ্বরটিকে কেন্দ্র করে ঘুরতে থাকা নক্ষত্র দুটিকে টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র ছাড়াই খালি চোখে আকাশে দেখা যায়। তবে বর্তমানে কৃষ্ণগহ্বরটির অবস্থান সূর্যের পেছনে থাকায় নক্ষত্র দুটি দেখার সুযোগ নেই।

তথ্যসূত্র: ইনকুইস্টার।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

এবার পৃথিবীর খুব কাছেই নতুন ‘ব্লাকহোল’ আবিষ্কার!

আপডেট সময় ০৩:২২:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০