ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কমেছে সবজির দাম

সবজি বাজার

অর্থনীতি ডেস্কঃ  দাম কমেছে সবজির। পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে বিভিন্ন সবজিতে। কমেছে ধনিয়া ও পুদিনা পাতা এবং লেবুর দাম।  শুক্রবার (৮ মে) রাজধানীর পল্টন, মতিঝিল, শান্তিনগর, মালিবাগ, খিলগাঁও এলাকায় কয়েকটি বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে।

দাম কমে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা, করলা ৩০ থেকে ৪০ টাকা, উস্তা ৪০ টাকা, গাজর বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, পেঁপে ২০ থেকে ৩০ টাকা, কচুর লতি ৪০ থেকে ৫০ টাকা, বড় কচু ৪০ থেকে ৫০ টাকা, মূলা ৩০ টাকা, চিচিঙ্গা-ধন্দুল-ঝিঙা ৪০ টাকা, বেগুন (প্রকারভেদে) ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবচেয়ে বেশি দাম কমেছে শসা, লেবু, ধনিয়া পাতা, পুদিনা পাতা ও লেবুর।

সপ্তাহের ব্যবধানে কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমে শসা বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে, কেজিতে ২০ টাকা কমে প্রতিকেজি ধনিয়া পাতা বিক্রি হচ্ছে ৮০ টাকা, কেজিতে ৪০ টাকা কমে পুদিনা পাতা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিদরে।

আর হালিতে ২০ টাকা কমে প্রতি হালি ছোট লেবু ১০ থেকে ১৫ টাকা, বড় সাইজের লেবু ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

এসব বাজারে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, প্রতি পিস বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা, বাঁধা কপি (গ্রিন) ৫০ টাকা, প্রতি হালি কাঁচা কলা ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

দাম কমেছে শাকের বাজারেও। প্রতি আঁটি (মোড়া) কচু শাক ৫ থেকে ৭ টাকা, লাল শাক ১০ টাকা, মূলা ১৫ টাকা, পালং শাক ১৫ টাকা, লাউ ও কুমড়া শাক ২০ থেকে ৩০ টাকা, পুঁইশাক ১৫ থেকে ২০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কমেছে সবজির দাম

আপডেট সময় ০৪:২২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০