ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনার বিরুদ্ধে লড়তে আমাজনের আদিবাসীদের নিজস্ব তহবিল গঠন

আমাজন

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার বিরুদ্ধে লড়াইয়ে নিজেরাই তহবিল গঠন করল আমাজনের আদিবাসীরা। এ তহবিলে অর্থায়নে আমাজন অরণ্যজুড়ে থাকা ৯ দেশের সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন তারা।

র্যাপ্ত স্বাস্থ্যসেবা না থাকায় আমাজন অরণ্যের ৩০ লাখ মানুষ করোনার ঝুঁকিতে রয়েছে। তারা বলছে, সরকারগুলো যদি আদিবাসীদের করোনা থেকে সুরক্ষা দিতে চায় তবে অবশ্যই খাদ্য, ওষুধ, মাস্ক ও অন্যান্য করোনা সরঞ্জামের ব্যবস্থা করতে হবে, অর্থ দিতে হবে।

আদিবাসীদের সংগঠন কোঅর্ডিনেটিং বডি অব ইনডিজিনিয়াস পিপলস অব দ্যা আমাজন বেসিন (সিওআইসিএ) জানায়, আমাজন জরুরি তহবিলের লক্ষ্য আগামী দুই সপ্তাহে ৩০ লাখ মার্কিন ডলার উত্তোলন এবং দুইমাসের মধ্যে ৫০ লাখ মার্কিন ডলার।

সিওআইসিএ এর সমন্বয়ক জোসে গ্রেগোরিও ডিয়াজ মিরাবাল বলেন, ‘আমরা সরকারগুলোর অপেক্ষায় বসে থাকতে পারি না। আমরা ভয়াবহ বিপদে আছি।

করোনায় ইতিমধ্যে আমাজন অরণ্যের ৬০০ আদিবাসী উপজাতির ১৮০ জন আক্রান্ত হয়েছেন। এমনকি একমাসে ৩৩ জন মারা গেছেন।’

আদিবাসীদের এ তহবিলের প্রধান পৃষ্ঠপোষক রেইনফরেস্ট ফাউন্ডেশন ইউএস। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সুজানে পেলেটিয়ার বলেন, ‘আদিবাসীরা হচ্ছে অরণ্যের রক্ষক।

পৃথিবীর প্রাণ রক্ষার জন্য তাদের বেঁচে থাকা জরুরি। প্রতিষ্ঠানটি সরকারগুলোসহ বিশ্বের শিল্পী, খেলোয়াড়সহ বিভিন্ন পর্যায়ের তারকাদের কাছেও আহবান জানিয়েছে এ তহবিলে অর্থ দেয়ার জন্য। সূত্র: সিডনি মার্নিং হেরাল্ড

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনার বিরুদ্ধে লড়তে আমাজনের আদিবাসীদের নিজস্ব তহবিল গঠন

আপডেট সময় ০৩:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০