ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

লাইবেরিয়ায় সোনার খনিতে দুই ব্যক্তির মৃত্যু

লাইবেরিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ  লাইবেরিয়ার পশ্চিমাঞ্চলে অননুমোদিত একটি সোনার খনিতে দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

মঙ্গলবার গ্র্যান্ড কেপ মাউন্ট এলাকায় ওই খনি ধসের ঘটনা ঘটে বলে লাইবেরিয়ার সহকারী খনি মন্ত্রী এমানুয়েল সোয়েন ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“২০ থেকে ২৮ বছরের মধ্যে ১৪ জন যুবক রাতে ওই খনিতে গিয়ে অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের চেষ্টা চালায়। খনি ধসের ঘটনায় তাদের চারজন আটকা পড়েন; এর মধ্যে দুইজনের মৃত্যু হয়।

বাকি দু’জন আহত হয়েছেন,” বলেছেন দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আর্কিভিগো দো।

গ্র্যান্ড কেপ এলাকার মেয়র এডউইক কোহা এর আগে মঙ্গলবারের খনি ধসের ঘটনায় প্রায় অর্ধশত নিখোঁজ বলে রয়টার্সকে জানিয়েছিলেন। দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৬০ হতে পারে বলে তাৎক্ষণিকভাবে রাষ্ট্র পরিচালিত রেডিওতে আশঙ্কাও প্রকাশ করেছিলেন তিনি।

উদ্ধার অভিযান শেষে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা হতাহতের সংখ্যা ৪ বলে জানান।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

লাইবেরিয়ায় সোনার খনিতে দুই ব্যক্তির মৃত্যু

আপডেট সময় ০৫:০২:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০