ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বিশেষ ব্যবস্থায় ধান কাটার শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

স্টাফ রিপোর্টারঃ  আসন্ন বোরো মৌসুমে ধানকাটা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, ধানকাটা শ্রমিক ও  সরকারি গুদামে ধান সংগ্রহকালে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হবে। এজন্য নওগাঁ জেলার ১১টি উপজেলার জন্য পৃথক টিম গঠন করে ২/১ দিনের মধ্যে ব্যবস্থা প্রস্তুত করার নির্দেশনাও দিয়েছেন মন্ত্রী।

বুধবার (২২ এপ্রিল) ঢাকার মিন্টো রোডস্থ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে নওগাঁর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার খাদ্য বিভাগ, কৃষি বিভাগ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা জানান।

খাদ্যমন্ত্রী বলেন, আসন্ন বোরো মৌসুমে ধানকাটা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করাসহ আগত শ্রমিকদের নিজস্ব অর্থায়নে মাস্ক, পিপিই, তাপমাত্রা মাপার যন্ত্র/ থার্মাল স্ক্যানার সরবরাহ করা হচ্ছে।

এমনকি সরকারি গুদামে ধান সংগ্রহকালেও একই ব্যবস্থা চালু থাকবে। গুদামে ধান সরবরাহের সময় কৃষককে যেন কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

এছাড়া সরকারি নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবিলার মাধ্যমে খাদ্যশস্য উৎপাদনের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন তিনি।

চলতি মৌসুমে দেশে ৮ লাখ মেট্রিক টন ধান ও সাড়ে ১১ লাখ মেট্রিক টন চাল ক্রয় করবে সরকার। ২৬ এপ্রিল থেকে একযোগে সারাদেশে শুরু হবে সংগ্রহ কার্যক্রম।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বিশেষ ব্যবস্থায় ধান কাটার শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা

আপডেট সময় ০৬:৫৫:১০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০