ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

জামালপুরে ৩৮৪ বস্তা সরকারি চাল উদ্ধার

জব্দকৃত চালের বস্তা

জামালপুর প্রতিনিধিঃ  জামালপুরের ইসলামপুর উপজেলায় তিন চাল ব্যবসায়ীর গুদাম থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩৮৪বস্তা চাল উদ্ধার করেছে। 

সোমবার (২০ এপ্রিল)  দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজারে নন্দু নামে এক ব্যবসায়ীর গুদামে ১৮৫ বস্তা এবং মোশারফ ও মোয়াজ্জেম নামে দুই চাল ব্যবসায়ী গুদামে মজুদ করা ১৯৯ বস্তা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির হত দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরের চাল উদ্ধার করা হয় ।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, গুঠাইল বাজারের ব্যবসায়ী নন্দু, মোশারফ ও মোয়াজ্জেমের গুদামে সরকারি চাল মজুদের খবর পেয়ে গতকাল রাতেই তাদের গুদাম সিলগালা করা হয়।

পরে আজ সকাল থেকে তিনটি গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মোট ৩৮৪ বস্তা চাল উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ১৯ হাজার ২শ কেজি সরকারি চাল উদ্ধার হয়।

এসময় গুদাম মালিক নন্দু, মোশারফ ও মোয়াজ্জেম কাউকেই পাওয়া যায়নি। তারা পলাতক রয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

জামালপুরে ৩৮৪ বস্তা সরকারি চাল উদ্ধার

আপডেট সময় ১২:৪৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০