ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

চীনের ল্যাব থেকেই ‘ভুলবশত’ ছড়িয়েছে করোনা, নয়া রিপোর্টে চাঞ্চল্য!

ছবিঃ প্রকৃতি

আন্তর্জাতিক ডেস্কঃ  চীনের উহানের কোনও মার্কেট থেকে নয়, এক ল্যাবরটরি থেকে দুর্ঘটনাবশত করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এমনই চাঞ্চল্যকর তথ্য দিল ফক্স নিউজের রিপোর্ট।

যে তথ্যকে সাধুবাদ জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপোর্ট অনুযায়ী, উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে এই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ভাইরাস নিয়ে পরীক্ষা চলাকালীন দুর্ঘটনাবশত এক ইনটার্ন এই ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। সেই হল ‘পেশেন্ট জিরো’।

ফক্স নিউজের এই রিপোর্ট বলছে, উহানের ওয়েট মার্কেট যেখান থেকে বাদুড়ের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ার কথা বলা হচ্ছে, সেখানে বাদুড় বিক্রি হয় না। এই তথ্য বেইজিং সরকার দ্বারা প্রদত্ত। কারণ ল্যাবের কথা তারা অস্বীকার করেছে। ফক্স নিউজ বলছে, উহানের ওই ল্যাবে এই ভাইরাস নিয়ে চর্চা করা হচ্ছিল। সেখান থেকেই এক ইন্টার্ন ভুলবশত সংক্রমিত হয়ে পড়ে। তার থেকেই পরবর্তী সময় এই ভাইরাস অন্য মানুষের দেহে ছড়িয়েছে।

ইতিমধ্যেই খোদ চীনের এক রিপোর্ট থেকে স্পষ্ট হয়েছে, বাদুড় করোনাভাইরাস বাহক হলেও তার থেকে মানুষের সরাসরি সংক্রমণ হওয়া অসম্ভব। তাই মনে করা হচ্ছে, হয় বাদুড়ের দেহে জিনের পরিবর্তন ঘটে এই ভাইরাস মানুষের দেহে ছড়িয়েছে, কিংবা বাদুড় থেকে প্যাঙ্গোলিনে সংক্রমণ হওয়ার পরে তা মানুষের শরীরে প্রবেশ করেছে।

কিন্তু এক্ষেত্রে ফক্স নিউজের রিপোর্ট সম্পূর্ণ ভিন্ন। সেই রিপোর্টে বাদুড়ের বিষয় স্বীকার করা হলেও, বাকি তথ্য স্বীকার করা হয়নি। এই রিপোর্ট বলছে, করোনাভাইরাস কোনও বায়োওয়পেন নয়, ভুলবশত ল্যাবরটরি থেকে সংক্রমণ শুরু হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

চীনের ল্যাব থেকেই ‘ভুলবশত’ ছড়িয়েছে করোনা, নয়া রিপোর্টে চাঞ্চল্য!

আপডেট সময় ০৫:০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০