ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

২৫ হাজার কারাবন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্কঃ   মিয়ানমার ঐতিহ্যবাহী নববর্ষ উদযাপনে ২৫ হাজার কারাবন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। মানবিক দিক বিবেচনা করে এবং জনগণের মধ্যে স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এমন খবর দিয়েছে। তবে এসব বন্দির কী অপরাধে কারাদণ্ড হয়েছিল, তার বিস্তারিত জানাননি প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট উইন মিন্ট বলেন, দেশজুড়ে ২৪ হাজার ৮৯৬ কারাবন্দি, যাদের মধ্যে ৮৭ বিদেশি নাগরিকও আছেন, তাদের নিঃশর্ত মুক্ত করে দেয়া হবে।-খবর রয়টার্স

মুক্ত পরিবার সদস্যদের স্বাগত জানাতে বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের ইনসিয়ান কারাগারে লোকজনকে ভিড় করতে দেখা গেছে।

যদিও প্রাণঘাতী করোনাভাইরাসের প্রতিরোধে জমায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মিয়ানমার।

দেশটিতে করোনায় ৮৫ জন আক্রান্ত এবং চারজনের মৃত্যু হয়েছে। সরকারের সঙ্গে ভিন্নমতের কারণে আটক বন্দিদের ছেড়ে দেয়া হবে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এ নিয়ে কারামুখপাত্রের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়নি রয়টার্স।

মিয়ানমারের কারামুখপাত্র এর আগে বলেন, দেশে কোনো রাজনৈতিক বন্দি নেই। শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি ২০১৬ সালে ক্ষমতায় এলে তিনি কয়েকশ রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছিলেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

২৫ হাজার কারাবন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

আপডেট সময় ০২:৩৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০