ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

৭০ ভাগ দরিদ্র মানুষের আয় কমেছে

বিপদে পড়েছে নিম্ন আয়ের মানুষ

অর্থনীতি ডেস্কঃ   নভেল করোনাভাইরাসের প্রভাবে দেশে নিম্ন আয়ের মানুষ কতটা বিপদে পড়েছে বেসরকারি দুটি গবেষণা সংস্থার জরিপে সেটা উঠে এসেছে।

পিপিআরসি ও বিআইজিডি নামের ওই দুটি গবেষণা সংস্থা বলছে, তাদের জরিপে দেখা গেছে যে দেশে ৭০ শতাংশ দরিদ্র মানুষের আয় কমে গেছে। এই দরিদ্র শ্রেণির মধ্যে রয়েছে অতি দরিদ্র, মাঝারি দরিদ্র এবং দারিদ্র্যসীমার ওপরে ছিল কিন্তু করোনাভাইরাসের প্রভাবে দারিদ্র্যসীমার নিচে নেমে এসেছে।

জরিপে দেখা গেছে, দরিদ্রদের ৪০ শতাংশের ভোগ কমে গেছে। আর অর্থনৈতিক কর্মকাণ্ড নিষ্ক্রিয় হয়ে গেছে শহরের ৭১ শতাংশ দরিদ্র মানুষের।

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) জরিপে আরো দেখা গেছে, শহরে বস্তিতে বসবাসরত ৮২ শতাংশ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আর গ্রামাঞ্চলে কর্মহীন হয়েছে ৭৯ শতাংশ দরিদ্র মানুষ।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জরিপের ফল প্রকাশ করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান ও বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন।

দরিদ্রদের জন্য খোলাবাজারে বিক্রি (ওএমএস) কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, যত দ্রুত সম্ভব আবার ওএমএস চালু করা জরুরি। শারীরিক দূরত্ব বজায় থাকছে না— এমন যুক্তি তুলে ধরে সরকার ওএমএস বন্ধ করেছে। বিকল্প কোনো উপায় বের করে ওএমএস চালু করার আহ্বান জানান তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

৭০ ভাগ দরিদ্র মানুষের আয় কমেছে

আপডেট সময় ১২:৩০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০