ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু

সড়ক দুর্ঘটনায়

বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবদুর রহমান (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের হাড়িটানা গ্রামের বাদুরতলা-কোড়ালিয়া সড়কে এ ঘটনা ঘটে।

আবদুর রহমান উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের হাড়িটানা গ্রামের মো. আবু জাফর হাওলাদারের ছেলে ও পাথরঘাটা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র। এ ঘটনায় মোটরসাইকেল চালক রুবেল মোল্লার অবস্থা আশঙ্কাজনক। তবে এ ঘটনায় অপর মোটরসাইকেলের কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শী মো. ইউসুফ খান জানান, বাদুরতলা থেকে কোড়ালিয়া যাওয়ার পথে হাড়িটানা গ্রামের হাওলাদার বাড়ির সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আবদুর রহমান মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত প্রায় এবং রক্তক্ষরণ হয়। পরে তাৎক্ষণিক স্থানীয় ও চালক রুবেল মোল্লা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবদুর রহমানকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাঈম আল মুরাদ জানান, হাসপাতালে আসার আগেই আবদুর রহমানের মৃত্যু হয়।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু

আপডেট সময় ০৫:২৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০