ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

লকডাউনে বাবাকে কোলে নিয়ে হেঁটে গন্তব্যে

ছবিঃ বাবাকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছে ছেলে

আন্তর্জাতিক ডেস্কঃ  লকডাউন বিধি ভাঙায় পুলিশ অটোরিকশা আটকে দেওয়ায় ৬৫ বছর বয়সী বাবাকে কোলে নিয়ে হেঁটে গন্তব্যে পৌঁছালেন এক ছেলে। ঘটনাটি ঘটেছে ভারতের কেরালায়।

এতে রাজ্যটির মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছে।

রাজের কলামের কুলাথুপুঝা গ্রামের ওই বৃদ্ধ পুনালুর তালুক হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার তিনি হাসপাতাল ছাড়েন। অটোরিকশাতে করে ছেলের সঙ্গে বাড়িতে ফিরছিলেন তিনি। কিন্তু পুলিশ তাদের আটকে দেয়, এমনকি হাসপাতালের কাগজপত্র দেখানোর পরও।

পুলিশ তাদের অটোরিকশা থেকে নামিয়ে দেয়। নিরুপায় হয়ে বাবাকে কোলে নিয়ে প্রায় এক কিলোমিটার হেঁটে বাড়িতে পৌঁছান ছেলে।

বুধবার পর্যন্ত কেরালায় কোভিড-১৯ রোগ শনাক্ত করা হয়েছে ৩৮৮ জনের শরীরে, ২১৮ জন সুস্থ হয়েছেন বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। গত মঙ্গলবার এক ঘোষণায় ভারতে লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

লকডাউনে বাবাকে কোলে নিয়ে হেঁটে গন্তব্যে

আপডেট সময় ০১:৪৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০