ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভারতের কেরালা রাজ্যে মদ ভেবে স্যানিটাইজার পানে কয়েদির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ  ভারতের কেরালা রাজ্যে স্যানিটাইজারকে ভুলবশত মদ ভেবে পান করায় এক কয়েদির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারাকর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজ্যের পালাক্কাদ জেলা হাসপাতালে রমণকুট্টি নামে ওই কয়েদির মৃত্যু হয়। শুক্রবার (২৭ মার্চ) জেল কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

খবরে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি ছিলেন রমণকুট্টি। এরই মাঝে গত বুধবার (২৫ মার্চ) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

এ ব্যাপারে কারাকর্তৃপক্ষের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, আমাদের ধারণা ওই কয়েদি জেলখানায় উৎপাদিত স্যানিটাইজার পান করেছিলেন। রাজ্য সরকারের নির্দেশে বর্তমানে কারাগারে স্যানিটাইজার উৎপাদনের কাজ চলছে। এটি উৎপাদনের প্রধান উপাদান আইসোপ্রোপাইল অ্যালকোহল। সেটিকেই হয়তো মদ ভেবে ভুল করেছিলেন রমণকুট্টি।

এর আগে গত মঙ্গলবার (২৪ মার্চ) রাতেও ওই কয়েদি সুস্থ-স্বাভাবিক ছিলেন। বুধবার রোলকলের সময়ও তিনি উপস্থিত ছিলেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন।

এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর রমণকুট্টির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভারতের কেরালা রাজ্যে মদ ভেবে স্যানিটাইজার পানে কয়েদির মৃত্যু

আপডেট সময় ১১:৩৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০