ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে করোনা আক্রান্ত বেড়েছে ১০ গুণ

আন্তর্জাতিক ডেস্কঃ  যুক্তরাষ্ট্রে লাগামছাড়া হয়ে উঠছে করোনা ভাইরাস (কোভিড-১৯)। এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ১০ গুণ। মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা মঙ্গলবার (২৪ মার্চ) এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানায়, যুক্তরাষ্ট্রে এক সপ্তাহের ব্যবধানে করোনা আক্রান্ত রোগী বেড়ে ১০ গুণ হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত অন্তত ৫৫ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এই সংখ্যা আরও বেশি বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে যেসব মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার মধ্যে ১৮ হাজার ২০০ ব্যক্তির অবস্থা গুরুতর। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় আমেরিকার ভাইরাস সংক্রমিত রোগের তথ্য সংরক্ষণ করছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, ২৪ মার্চ পর্যন্ত আমেরিকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ৯৭২ জন এবং তার মধ্যে মারা গেছে ৭২৮ জন। এক সপ্তাহ আগে আমেরিকায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল পাঁচ হাজার। এখন সে সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়ে গেছে।

যুক্তরাষ্ট্রে সরকারি কর্মকর্তারা বলছেন, করেনো ভাইরাসে সংক্রমিত রোগের চিকিৎসা এবং পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জামাদির অভাবের কারণে সবাইকে পরীক্ষা করা যাচ্ছে না। ফলে ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা প্রকৃতপক্ষে কত তাও নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে মনে করা হচ্ছে, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আরও অনেক বেশি।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে করোনা আক্রান্ত বেড়েছে ১০ গুণ

আপডেট সময় ০১:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০