ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

ব্যাংকিং ব্যবস্থা চালু রাখতে বাংলাদেশ ব্যাংকের ৫ নির্দেশনা

স্টাফ রিপোর্টার:  সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৪ মার্চ) এ ব্যাপারে একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে ৫টি নির্দেশনা মেনে চলার জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে এই সার্কুলার পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকার আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এমতাবস্থায়, ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার জন্য ৫টি নির্দেশনা অনুসরণ করতে হবে।

নির্দেশনাগুলো হলো-

১. শুধুমাত্র নগদ জমা ও উত্তোলনের জন্য অনলাইন সুবিধা সম্বলিত ব্যাংকগুলোর ক্ষেত্রে গ্রাহকদের লেনদেনের সার্বিক সুবিধা নিশ্চিত করতে শাখাগুলোর মধ্যে দূরত্ব বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে হবে।

২. অনলাইন সুবিধা বহির্ভূত ব্যাংকের শাখাগুলো শুধুমাত্র নগদ জমা ও উত্তোলনের জন্য খোলা থাকবে।

৩. শুধুমাত্র জরুরি বৈদেশিক লেনদেনের জন্য এডি শাখাগুলো খোলা রাখা যাবে।

৪. উপরোক্ত সবক্ষেত্রে দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সূচি হবে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা এবং প্রধান কার্যালয়ের শুধুমাত্র সংশ্লিষ্ট বিভাগ দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত খোলা রাখা যাবে।

৫. এটিএম ও কার্ডের মাধ্যমে লেনদেন চালু রাখার সুবিধার্থে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নোট সরবরাহসহ সার্বক্ষণিক চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এর আগে ২৩ মার্চ ব্যাংকিং ব্যবস্থা সীমিত আকারে খোলা রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষমহল। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, সাধারণ মানুষের প্রয়োজনের কথা ভেবে সরকারের সঙ্গে আলোচনা করে সাধারণ ছুটির সময়ে সীমিত আকারে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

ব্যাংকিং ব্যবস্থা চালু রাখতে বাংলাদেশ ব্যাংকের ৫ নির্দেশনা

আপডেট সময় ০৬:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০