ঢাকা ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

করোনা মোকাবিলায় নেপাল-ভুটানের অর্থ সহায়তা

আন্তর্জাতিক ডেস্কঃ  কভিড-১৯ মোকাবিলায় সার্ক ফান্ডে বড় অংকের অর্থ সহায়তা দিচ্ছে নেপাল ও ভুটান। নেপাল ১০ কোটি নেপালি রুপি আর ভুটান ১ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি শুক্রবার (২০ মার্চ) সার্ক ফান্ডে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, আমি আপনাদের জানাতে চাই যে, সার্ক ফান্ডে নেপাল ১০ কোটি নেপালি রুপি অর্থ সহায়তা দেবে।

ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সার্কভুক্ত দেশগুলোর জন্য জরুরি ফান্ড গঠনের উদ্যোগকে স্বাগত জানানো হচ্ছে। একইসঙ্গে এ ফান্ডে প্রাথমিকভাবে ১ লাখ ডলার অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে করোনা ভাইরাস মোকাবিলায় সার্ক ফান্ড গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে ওই তহবিলে দেশটির পক্ষ থেকে ১ কোটি ডলার অনুদান দেওয়ার কথা জানানো হয়েছিল।

রোববার (১৫ মার্চ) বিকেলে সার্কভুক্ত দেশগুলোর নেতা এবং তাদের প্রতিনিধিরা এক ভিডিও কনফারেন্সে মিলিতি হন। ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যোগ দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আফগানিস্তানের

প্রেসিডেন্ট আশরাফ গনি, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবে রাজাপাকসে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য উপদেষ্টা জাফর মির্জা

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

করোনা মোকাবিলায় নেপাল-ভুটানের অর্থ সহায়তা

আপডেট সময় ১২:৪৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০