ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ফেনীতে হোম কোয়ারেন্টাইনে ১১২৫ জন

ফেনী প্রতিনিধিঃ  করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ফেনীতে গত ২৪ ঘণ্টায় ৮৩ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে

এর আগের ৮৭ জনসহ পুরো জেলায় মোট ১৬৪ জন বিদেশফেরত কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের সঙ্গে কোয়ারেন্টাইনে রয়েছেন পরিবারের ৯৬১ জন। মোট কোয়ারেন্টাইনে রয়েছেন এক হাজার ১২৫ জন। শুক্রবার (২০ মার্চ) ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছয় প্রবাসী এবং তাদের পরিবারের ৩৪ জনসহ মোট ৪০ জনের কোয়ারেন্টাইন শেষ হয়েছে। কোয়ারেন্টাইন শেষ হওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।

ডা. সাজ্জাদ হোসেন আরও জানান, কোয়ারেন্টাইনে থাকা সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। কোয়ারেন্টাইনে থাকা লোকদের পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা। এর বাইরে জেলা প্রশাসন এবং স্থানীয় চেয়ারম্যান মেম্বারদেরও দেখাশোনার দায়িত্ব দেয়া হয়েছে। সিভিল পোশাকে পুলিশও কোয়ারেন্টাইনে থাকা লোকজনকে পর্যবেক্ষণ করছে। তবে কোয়ারেন্টাইনে থাকা লোকদের সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করে পরিচয় গোপন করা হয়েছে।

এদিকে জেলা প্রশাসন থেকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩০ বেড, ফেনী ট্রমা সেন্টারে ৩০ বেড, সোনাগাজীর মঙ্গলকান্দি ২০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ বেডসহ পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ বেড করে ২৫ বেড আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ফেনীতে হোম কোয়ারেন্টাইনে ১১২৫ জন

আপডেট সময় ০৮:৩৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০