ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

করোনার প্রভাবে রাজশাহীতে পেঁয়াজের কেজি ৭০ টাকা

রাজশাহী প্রতিনিধিঃ দুদিন আগেও রাজশাহীর বাজারে নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকায়। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে এক লাফে তা গিয়ে ঠেকেছে ৬০ থেকে ৭০ টাকায়।

শুক্রবার (২০ মার্চ) দুপুরের দিকে নগরীর সাহেববাজার মাস্টারপাড়ায় অভিযান চালিয়ে দুই পেঁয়াজ বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাজারে ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির নির্দেশনা ছিল। কিন্তু পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও বিক্রেতারা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছিলেন।

অভিযান চালিয়ে পেঁয়াজ বিক্রেতা কাজী গোলাম মুর্তজা ও আরিফুল ইসলামকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য বিক্রেতাদের এ নিয়ে সর্তক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলবে বলেও তিনি জানান।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

করোনার প্রভাবে রাজশাহীতে পেঁয়াজের কেজি ৭০ টাকা

আপডেট সময় ০৮:৩৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০