ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে পেলেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং হাইকোর্ট রিট খারিজ করার পর অনেকটা ফাঁকা মাঠ পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ।

বুধবার (২১ জানুয়ারি) মনোনয়ন বাতিলের বিপরীতে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির করা রিট খারিজ করেছেন উচ্চ আদালত। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এই আদেশের ফলে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি আর নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আসনটিতে হাসনাত আবদুল্লাহ শাপলা কলি প্রতীক পেয়েছেন। বিএনপির আর কেউ মনোনয়ন না নেওয়ায় আসনটিতে বিএনপির বা অন্য কোনো স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী নেই। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে মনোনয়ন বঞ্চিত হওয়ার পর তিনি মনোনয়ন কেনেননি।

হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. জসীম উদ্দিন ট্রাক প্রতীকে, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনোনীত প্রার্থী ইরফানুল হক সরকার আপেল প্রতীকে, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান দেওয়াল ঘড়ি প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল করিম হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া ঢাকা পোস্টকে বলেন, এটা সম্পূর্ণ আইনি বিষয়। আমাদের প্রার্থী শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবেন।

সর্বাধিক পঠিত

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে পেলেন হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় ০৭:৪৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481