ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

মামুনুল হকের সঙ্গে নাহিদ ইসলামের বিশেষ বৈঠক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সাথে বিশেষ বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তারা উভয়েই জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতা।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে মোহাম্মদপুরে মাওলানা মামুনুল হকের ব্যক্তিগত কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে চলমান ১১ দলীয় সমঝোতার কৌশল নির্ধারণ, পারস্পরিক বোঝাপড়া জোরদার করা এবং সমন্বিত রাজনৈতিক উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে।

বৈঠকে জাতীয় স্বার্থ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনআকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে একীভূত রাজনৈতিক অবস্থান গড়ে তোলা এবং গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় বলে জানানো হয়েছে।

এদিকে নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেইজে জানিয়েছেন- আজ এগারো দলীয় জোটের অন্যতম জোটসঙ্গী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হকের সাথে এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। আগামী নির্বাচন, গণভোট এবং সমসাময়িক রাজনৈতিক বিষয়াবলি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এই দুই নেতা।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

মামুনুল হকের সঙ্গে নাহিদ ইসলামের বিশেষ বৈঠক

আপডেট সময় ০৫:১৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬