ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামসহ নেতাকর্মীরা।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। নির্বাচন কমিশনের সিডিউল অনুযায়ী আজই শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়।

আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর আলম, মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।

সাংবাদিকদের ব্রিফিংয়ে আব্দুস সালাম বলেন, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান ফিরে আসার দিন নগরবাসী ঐক্যবদ্ধভাবে তারেক রহমানকে বরণ করে নিয়েছেন। এ জন্য সবাইকে ধন্যবাদ জানাই। একইভাবে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও ঢাকা-১৭ এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে ভোট ভোট দেবেন বলে আমরা আশা করি।

ইসির নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাঁচ জনের বেশি ব্যক্তি উপস্থিত হলে বা মিছিল ও শোডাউন করলে দেড় লাখ টাকা জরিমানাসহ মনোনয়নপত্র বাতিল করার বিধান রয়েছে। তাই বেশি নেতাকর্মী উপস্থিত হননি বলে জানা গেছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

আপডেট সময় ০১:৪৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫