ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিবর মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘দীর্ঘ সংগ্রাম, রক্তপাত, ত্যাগ-তিতিক্ষা এবং নির্যাতনের পরে, দীর্ঘদিনের পরে আমরা বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছি।’

তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনে আমি আমার দল দ্বারা মনোনীত হয়েছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে তারা আমাকে আবারও এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। আমি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই, যে এখানে আমি মনোনীত হয়ে জনগণের কাজ করার একটা সুযোগ পেয়েছি। যদি আমরা সুযোগ পাই, জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আমাদের আর্থ-সামাজিক অবস্থাকে উন্নত করা এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ড তাকে আরও বৃদ্ধি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই বিষয়গুলোকে আমরা সবচেয়ে গুরুত্বারোপ করব।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জনগণের কাছে, এই এলাকার জনগণের কাছে আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে এই অঞ্চলে পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, এখনও সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করার জন্য সাহায্য করবেন।’

তিনি আরও বলেন, ‘আল্লাহ তায়ালার কাছে দোয়া চাই, আল্লাহ তায়ালা যেন আমাদের তৌফিক দেন, যেন আমরা সেইভাবে কাজ করতে পারি। জনগণের কাছে আবারও আমরা দোয়া চাচ্ছি।’

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

আপডেট সময় ০১:১৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫