ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চুয়াডাঙ্গায় পিস্তল-গুলিসহ যুবক আটক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক ব্যক্তি হলেন গাজী জাহিদ হাসান (৩৬)। তিনি জীবননগর উপজেলা মডেল মসজিদের পাশে অবস্থিত গাজী জাহিদ চায়না সাইকেল শোরুমের মালিক।

রোববার (২৮ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটক গাজী জাহিদ হাসান জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা এবং নুরুল ইসলামের ছেলে।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন-এর নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলা মডেল মসজিদের সংলগ্ন গাজী জাহিদের চায়না সাইকেল শোরুমে অভিযান চালায়।

অভিযানকালে শোরুমের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি অ্যামোনেশন, একটি স্মার্টফোন, ১১টি সিম কার্ড এবং একটি ব্যাটন উদ্ধার করা হয়। এ সময় শোরুমের মালিক গাজী জাহিদ হাসানকে আটক করা হয়।

যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো অবৈধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চুয়াডাঙ্গায় পিস্তল-গুলিসহ যুবক আটক

আপডেট সময় ১২:১৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫