ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে বিশেষ বাসে সংবর্ধনা মঞ্চে যাবেন তারেক রহমান

দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশে স্বপরিবারে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর পৌনে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করেন।

বিমানবন্দর থেকে বিশেষ বাসে করে কুড়িলের তিনশ ফিটের সংবর্ধনা মঞ্চে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, তারেক রহমানকে সংবর্ধনা মঞ্চে নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে প্রস্তুত করে রাখা হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান লেখা সম্বলিত লাল রঙের একটি বাস। এই বাসে করেই তারেক রহমান যাবেন ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’র মঞ্চে। সেখানে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন তিনি।

ট্যাগস

যে বিশেষ বাসে সংবর্ধনা মঞ্চে যাবেন তারেক রহমান

আপডেট সময় ১২:১৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫