ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

কক্সবাজারে ২০ একর বনভূমি পুনরুদ্ধার

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উদ্যোগে অবৈধ দখলমুক্ত করা হয়েছে প্রায় ২০ একর সরকারি বনভূমি। গত সোমবার কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)এর নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।

সহকারী বন সংরক্ষক (সদর) শ্যামল কুমার ঘোষের নেতৃত্বে পানেরছড়া রেঞ্জের পানেরছড়া বিটের হোয়ারীঘোনা এলাকায় পৃথকভাবে দুইটি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম, পানেরছড়া বিট কর্মকতা গোলাম মোস্তফা।

পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলম জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে গড়ে তোলা বসতবাড়ি, সুপারি বাগান ও পেঁপে বাগান উচ্ছেদ করে ওই বনভূমি উদ্ধার করা হয়। অভিযানে প্রায় ১২০০টি সুপারি গাছ, ২০০টি পেঁপে গাছ ও ৫০টি বরই (কুল) গাছ ধ্বংস করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে স্থাপিত ১২টি সীমানা সূচক পিলার জব্দ করা হয়।

এ অভিযানে পানেরছড়া রেঞ্জের সকল কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি ধোয়াপালং রেঞ্জের স্টাফ এবং ক্যাচিং মারমার নেতৃত্বে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের একটি বিশেষ টিম অংশগ্রহণ করে।

বন বিভাগ জানায়, সরকারি বনভূমি দখলমুক্ত রাখা এবং বন সংরক্ষণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

কক্সবাজারে ২০ একর বনভূমি পুনরুদ্ধার

আপডেট সময় ০৩:৩৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫