ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে আবারো বিক্ষোভ, সংঘর্ষ

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ফের বিক্ষোভ করেছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তবে ডেপুটি হাইকমিশন প্রাঙ্গণে পৌঁছানোর আগেই তাদের আটকে দেয় পুলিশ।

জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল ও ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করা হয়। শিয়ালদহ রেল স্টেশনের সামনে থেকে তাদের মিছিল শুরু হয়। শত শত কর্মী ও সমর্থকদের নিয়ে মিছিলটি বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে যাওয়ার চেষ্টা করলে কলকাতার বেগবাগানের সামনে লোহার ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ।

এসময় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। তখন পাল্টা বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এসময় বেশ কয়েকজনকে আটক করে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে নিয়ে যাওয়া হয়। বিক্ষোভকারীদের মধ্যেও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের কলকাতার নীলরতন হসপিটাল এবং পিজি হসপিটালে ভর্তি করা হয়েছে।

কলকাতা বাংলাদেশ ডেপুটি হাইকমিশন চত্বর কড়া নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে। এর আগে, সোমবার (২২ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করে ভারতের কয়েকটি হিন্দু সংগঠন। ওই বিক্ষোভের নেতৃত্ব দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। এর প্রতিবাদে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে আবারো বিক্ষোভ, সংঘর্ষ

আপডেট সময় ০৪:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫