ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নিরাপত্তার জন্য গানম্যান চান হিরো আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকেই হত্যার হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে একজন ‘গানম্যান’ বা ব্যক্তিগত নিরাপত্তাকর্মী চেয়ে আবেদন করতে যাচ্ছেন তিনি।

হিরো আলম সাংবাদিকদের জানান, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার খবর গণমাধ্যমে আসার পর থেকে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তিনি নিজেকে চরম নিরাপত্তাহীন মনে করছেন। এ কারণে জরুরি ভিত্তিতে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং প্রধান উপদেষ্টার কাছে গানম্যানের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন।

গত মাসে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও হিরো আলম কোন আসন বা কোন দল থেকে লড়বেন, তা নিয়ে আলোচনা চলছে।

তিনি বলেন, আমি আগে কয়েকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। এবারও স্বতন্ত্র হিসেবে লড়ার ইচ্ছা আছে। তবে গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি এই চারটি দল থেকে আমাকে তাদের প্রতীকে নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমি ভাবছি, সময় হলে সব জানাব।

হিরো আলম আরও জানান, এবার তিনি ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন। দল কিংবা স্বতন্ত্র যেভাবেই হোক না কেন, জনগণের জন্য কাজ করাই তার মূল লক্ষ্য। সাহসিকতার সাথে রাজনীতিতে সক্রিয় থাকা হিরো আলমের জন্য এবারের নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রতীকে অংশ নেওয়াটা তার ক্যারিয়ারে এক নতুন অধ্যায় হতে পারে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নিরাপত্তার জন্য গানম্যান চান হিরো আলম

আপডেট সময় ০১:৩৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫