ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাকাবে ৩ দিনব্যাপী ঋণ আদায় ক্যাম্পের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি:রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ৩৮৩টি শাখায় একযোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঋণ আদায় ক্যাম্প। আজ ২১ থেকে আগামী ২৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এ কর্মসূচি চলবে।

এরই অংশ হিসেবে রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নওগাঁ জোনের নওগাঁ শাখায় ঋণ আদায় ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়। ১৬ লাখ টাকা ঋণ আদায়ের মাধ্যমে এ ক্যাম্পের সূচনা করা হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক মো. রুহুল আমিন। তিনি বলেন,
“গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে খেলাপি ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংকের আর্থিক সক্ষমতা বাড়ানোই এ ক্যাম্পের মূল লক্ষ্য। এতে ব্যাংক ও গ্রাহক—উভয়ই উপকৃত হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোনাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক চিত্ত রঞ্জন বসাক, নওগাঁ শাখার ব্যবস্থাপক মো. শাহীন আলমসহ শাখার অন্যান্য কর্মকর্তারা।

নওগাঁ শাখার ব্যবস্থাপক মো. শাহীন আলম বলেন,
“শীতের কুয়াশাচ্ছন্ন সকালেও গ্রাহকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। আশা করছি, এই তিন দিনে উল্লেখযোগ্য পরিমাণ ঋণ আদায় সম্ভব হবে।”

ক্যাম্পকে ঘিরে শাখা প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। অনেক গ্রাহক স্বেচ্ছায় তাদের বকেয়া ঋণ পরিশোধ করতে শাখায় উপস্থিত হন।

ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ খেলাপি ঋণ আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ব্যাংকের সামগ্রিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাকাবে ৩ দিনব্যাপী ঋণ আদায় ক্যাম্পের উদ্বোধন

আপডেট সময় ০৫:৩০:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫