ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় প্রকাশ্যে “এনসিপি” নেতাকে গুলি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে সোনাডাঙ্গা এলাকায় দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মোতালেব শিকদার বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তাকে সার্জারি বিভাগের ইউনিট ৯ ও ১০-এর অধীনে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা।

গুলিবিদ্ধ মোতালেব শিকদার এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এবং খুলনা বিভাগীয় সংগঠকের দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি জাতীয় শ্রমিক শক্তির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত।

ঘটনার পর পরই সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোনাডাঙ্গা মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) অনিমেষ মণ্ডল বলেন, মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে তার মাথার সিটি স্ক্যানের জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।

ট্যাগস

খুলনায় প্রকাশ্যে “এনসিপি” নেতাকে গুলি

আপডেট সময় ০১:৪৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫