ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ভোটের দিন যত ঘনিয়ে আসবে, ভয় তত কাটবে: সিইসি

ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার মতে, ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভয় ও সংশয় তত কেটে যাবে।

আজ (সোমবার, ২২ ডিসেম্বর) বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী ভাই-বোনদের ভোটের ব্যবস্থা করছি। আবার ভোটের কাজে যারা নিয়োজিত তাদের ভোটের ব্যবস্থা করছি। কয়েদিদের ভোটের ব্যবস্থা করেছি। ৫৪ বছরে প্রথমবারের মতো প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে। এ পোস্টাল ব্যালটের নিরাপত্তা করা হচ্ছে।’

নাসির উদ্দিন আরো বলেন, ‘আমাদের পোস্টাল ব্যালট মডেল বিশ্বের মডেল হয়ে থাকবে। কিছু ভুল-ত্রুটি থাকবে। প্রথমবার পোস্টাল ব্যালট নিয়ে আমরা সন্তুষ্ট। আগামী দিনে আরও বাড়বে। এতে আমরা আরও সন্তুষ্ট হব।’

পোস্টাল ব্যালটের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে সিইসি বলেন, ‘পোস্টাল ব্যালটে আমাদের বহু ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। আমরা বিশেষজ্ঞদের মতামত নিয়েছি। যখন যা চ্যালেঞ্জ এসেছে আমরা তা মোকাবিলা করেছি। ভোট উৎসব হবে ইনশাআল্লাহ। আজকের এ অনুষ্ঠানও ভোট উৎসবের অংশ।’

ভোটের পরিবেশ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘রাজনৈতিক দলসহ দেশের সবাই ভোট চায়। সবাই দেশের মঙ্গল চায়। ভোটের দিন যত এগিয়ে আসবে ভয় তত কেটে যাবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে ‘

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ভোটের দিন যত ঘনিয়ে আসবে, ভয় তত কাটবে: সিইসি

আপডেট সময় ০১:৩২:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫