ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ২৭

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ২৭ জনকে আটক করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)।

সোমবার (২২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ২৭ জনকে চ্যালেঞ্জ করে বিজিবি। বৈধ পাসপোর্ট বা কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে আটজন পুরুষ, ১২ জন নারী, পাঁচজন শিশু এবং দুইজন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলেন।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটককৃতদের স্থায়ী ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই করে তারা প্রকৃত বাংলাদেশি নাগরিক কিনা তা নিশ্চিত করার কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ২৭

আপডেট সময় ০১:১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫