ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভারতে ‘বাংলাদেশি’ সন্দেহে শ্রমিককে পিটিয়ে হত্যা

ভারতে বাংলাদেশি নাগরিক সন্দেহে এক দলিত পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। কেরালার পালাক্কাড় জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিযায়ী শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়।

নিহত শ্রমিকের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। তিনি ছত্তিশগড় রাজ্যের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা। জীবিকার সন্ধানে গত ১৩ ডিসেম্বর কেরালার পালাক্কাড়ে যান রামনারায়ণ। সেখানে তিনি দিনমজুর হিসেবে কাজ করছিলেন।

নিহতের স্বজন কিশান বাঘেল জানান, একই গ্রামের দূর সম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধে রামনারায়ণ কেরালায় যান। তিনি বলেন, “রামনারায়ণ অত্যন্ত গরিব ছিল। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। ছেলেদের বয়স আনুমানিক আট থেকে নয় বছর।”

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, এলাকায় সম্প্রতি একটি চুরির ঘটনার পর রামনারায়ণকে চোর সন্দেহ করা হয়। পরে একদল লোক তাকে বাংলাদেশি নাগরিক ভেবে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। কেরালা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও পেছনের উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।

পুলিশ আরও জানায়, ময়নাতদন্তসহ প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া শেষে রামনারায়ণের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হবে।

এই ঘটনাকে কেন্দ্র করে ভারতে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও সন্দেহভিত্তিক সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভারতে ‘বাংলাদেশি’ সন্দেহে শ্রমিককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৩:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫