ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি

মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড তারকা নোরা ফাতেহি। মার্কিন ডিজে ডেভিড গেটার কনসার্টে অংশ নিতে যাওয়ার সময় এক বেপরোয়া গাড়ির ধাক্কায় তিনি আহত হন। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, দুর্ঘটনায় নোরার মাথায় আঘাত লাগে, যা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘কনকাশন’ হিসেবে চিহ্নিত।

সানবার্ন ফেস্টিভ্যালে ডেভিড গেটার সঙ্গে মঞ্চে ওঠার কথা নোরার। অনুষ্ঠানস্থলের পথে হঠাৎ একটি দ্রুতগতির গাড়ি তার বহরকে সজোরে আঘাত করে। পুলিশি জানিয়েছেন, ধাক্কা দেওয়া গাড়িটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন।

দুর্ঘটনার পরপরই নোরাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা করা হয়। চিকিৎসকদের মতে, বড় কোনো অভ্যন্তরীণ আঘাত বা রক্তক্ষরণের প্রমাণ মেলেনি। তবে মাথায় তীব্র ধাক্কা লাগায় তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অসুস্থতা ও চিকিৎসকদের সতর্কবার্তা থাকা সত্ত্বেও ভক্তদের হতাশ না করতে সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করার পরিকল্পনায় অনড় রয়েছেন নোরা। এই কনসার্টে ডেভিড গেটা এবং আমেরিকান শিল্পী সিয়ারার সঙ্গে তার নতুন আন্তর্জাতিক সিঙ্গেলের ঝলক উপস্থাপনের কথা রয়েছে।

সম্প্রতি নোরার ক্যারিয়ারে সাফল্যের ধারাবাহিকতা চোখে পড়ার মতো। প্রথম বলিউড অভিনেত্রী হিসেবে জনপ্রিয় ‘দ্য জিমি ফ্যালন শো’-তে অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন তিনি। জ্যামাইকান গায়িকা শেনসিয়ার সঙ্গে তার পারফরম্যান্সও প্রশংসা কুড়িয়েছে।

ট্যাগস

সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি

আপডেট সময় ০২:২৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫